ব্রেকিং নিউজ
শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা: পররাষ্ট্র মন্ত্রণালয় সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিশ দাকোপে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’: দেশজুড়ে ব্যাপক কর্মসূচি, ৬৪ জেলায় শ্রদ্ধাঞ্জলি ও উদ্বোধন হচ্ছে স্মৃতি জাদুঘর ৩ ঘণ্টা অবরুদ্ধ শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে দাকোপে খালে অবৈধ জাল বাঁধ, নেট পাটা অপসারণে কঠোর প্রশাসন
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫/৮/২০২৬, ১০:১৬:০৮ PM

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের পৈতৃক বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত ওই বাড়িতে ঘটনাটি ঘটে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের পৈতৃক বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত ওই বাড়িতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুর্বৃত্ত বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে এবং আলামত সংগ্রহের কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।


মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন গণমাধ্যমকে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বাড়ির গেটে নিক্ষিপ্ত বস্তুটি পেট্রোল বোমা ছিল কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞ ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে বস্তুটির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, একই দিন ভারতের দিল্লি থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন সাকিব আল হাসান। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে এ ধরনের অভিযোগ এই প্রথম সামনে এলো।